Tuesday, June 2, 2026

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের রাস্তা পাকা করল দিল্লি ক‍্যাপিটালস

Date:

Share post:

শনিবার আইপিএলে (ipl)মুম্বই ইন্ডিয়ান্সকে ( Mumbai indiance) হারিয়ে প্লে-অফের রাস্তা পাকা করল দিল্লি ক‍্যাপিটালস(Delhi capitals)। এদিন রোহিত শর্মার ( rohit sharma) দলকে ৪ উইকেটে হারাল ঋষভ পন্থের( Rishabh panth) দল। এই জয়ের ফলে ১২ ম‍্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের রাস্তা নিশ্চিত করে ফেলল শ্রেয়স আইয়র, শিখর ধাওয়ানরা। চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল দিল্লি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান সূর্যকুমার যাদবের। ৩৩ রান করেন তিনি। রোহিত শর্মা করেন ৭ রান। ডি’কক করেন ১৯ রান। দিল্লির হয়ে তিনটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল, অভেশ খান। একটি করে উইকেট নেন নর্টেজে এবং আর অশ্বিন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে লড়াই চালান শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ এবং অশ্বিন। ৩৩ রান করে অপরাজিত শ্রেয়স।  পন্থ করেন ২৬ রান। ২০ রান করে অপরাজিত অশ্বিন। মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, ক্রুনাল পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, কুল্টার-নাইল।

আরও পড়ুন:ম‍্যানইউর সেরার পুরস্কার পেলেন রোনাল্ডো


 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...