Wednesday, May 13, 2026

মমতার জয়ে উচ্ছ্বসিত ত্রিপুরা তৃণমূল, চলল আবির খেলা ও মিষ্টি বিতরণ

Date:

Share post:

সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে রেকর্ড ভোটে ভবানীপুর আসন থেকে জয়লাভ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দলনেত্রীর এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে ঘাসফুল শিবির। তবে শুধু এই রাজ্য নয়, ভবানীপুর(Bhawanipur) আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ঘোষণা হওয়ার পর রীতিমতো উচ্ছ্বসিত ও উজ্জীবিত প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। বিকেল থেকে সেই ছবি ধরা পড়ল রাজধানী আগরতলাতেও(Agartala)।

বিকেলের দিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড মার্জিনের জয় ঘোষণা হওয়ার পর ত্রিপুরার আগরতলাতে সবুজ আবীর খেলায় মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সঙ্গে বিধানসভা নির্বাচনে রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠা ‘খেলা হবে’ গানে নাচতে দেখা যায় ঘাসফুল অনুগামীদের। রাস্তায় বেরিয়ে সকলকে মিষ্টিমুখ করায় ত্রিপুরা তৃণমূল। পশ্চিমবঙ্গের পাশাপাশি জয়ের উৎসবের এই ছবি ধরা পড়েছে ত্রিপুরা রাজ্যেও।

আরও পড়ুন:বিজেপির থেকে মুখ সরালেন অবাঙালিরাও! ৭০, ৭৪ নম্বর ওয়ার্ডেও লিড তৃণমূলের

উল্লেখ্য, ২০১১ সালের ব্যবধান ছাপিয়ে ভবানীপুর আসনে জয়ী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে পিছনে ফেলে ৫৮,৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল সুপ্রিমো। যা বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandeb Chatterjee) থেকে দ্বিগুণ ব্যবধান। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে যান তিনি। সেই উপনির্বাচনে তাঁর জয়ের ব্যবধান ছিল ৫৪,২১৩। এই নিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক তৃণমূল সুপ্রিমোর।

advt 19

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...