Saturday, June 13, 2026

প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম‍্যাচ ড্র, ম‍্যাচের সেরা স্মৃতি মান্ধানা

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া( India-Australia) প্রথম গোলাপি বলের দিন-রাতে টেস্ট( Pink ball test) ম‍্যাচ ড্র। ম‍্যাচ ড্র হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত লড়াই মিতালি রাজদের( Mitali raj)। ম‍্যাচের সেরা স্মৃতি মান্ধানা( Smriti Mandhana)।

প্রথম দিন রাতের টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত দাপট দেখায় ভারতীয় দল। দেশের প্রথম মহিলা হিসাবে গোলাপি বলে ঐতিহাসিক সেঞ্চুরি করেন স্মৃতি। স্মৃতি ও দীপ্তি শর্মার ব্যাটে ভর করে ভারত প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৭৭ রানে ডিক্লেয়ার দেয়। জবাবে ব‍্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মেয়েরা ৯ উইকেট হারিয়ে ২৪১ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্রিগেড। ভারতের তিনটি উইকেট পান পুজা বস্ত্রকার। দুটি করে উইকেট পান ঝুলন গোস্বামী, মেঘনা সিং এবং দিপ্তি শর্মা।

দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে ১৩৫ রান তুলে ডিক্লেয়ার দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৫২ রান করেন শেফালী বর্মা। পুনম রাউত করেন ৪১।

জবাবে ব‍্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে নতুন বলে খেই হারিয়ে ফেলে অজিরা। শুরুতেই জোড়া ধাক্কা খায় অজি ব্রিগেড। শুরুতেই অ‍্যাশলের উইকেট তুলে নেন ঝুলন গোস্বামী। ১১ রানে আউট হন মুনি। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া মাত্র তোলে ১৪৩ রান। ভারত ২৩৪ রানে এগিয়ে জয়ের গন্ধ পাচ্ছিল। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১৭ ওভারে ২৩৬ রান। কিন্তু শেষমেশ মিতালি ও মেগ মিলে সিদ্ধান্ত নেন যে, এই টেস্টে কোনও দলেরই জেতা সম্ভব নয়। ফলে ম‍্যাচ হয় ড্র।

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে হারের কারণ খুঁজে বার করলেন ক‍্যাপ্টেন কুল

advt 19

 

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...