Wednesday, May 13, 2026

ফেসবুক গ্রুপ ‘ঐকতান’-এর অভিনব উদ্যোগ: নারীদের দেওয়া হল আত্মরক্ষার পাঠ

Date:

Share post:

একাই অসুর দমন করেছিলেন দুর্গা। দশ হাতে দশ অস্ত্র নিয়ে বধ করেছিলেন মহিষাসুরকে। বর্তমান সমাজের মানুষরূপী অসুরদের শায়েস্তা করতে নারীদের দেওয়া হল আত্মরক্ষার বিশেষ পাঠ। উদ্যোক্তা ফেসবুক গ্রুপ ঐকতান (Facebook Group Oitotan)। সহায়তায় রোটারি ক্লাব অফ কলকাতা। ‘বীরাঙ্গনা’ শীর্ষক দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবির হয় বরানগরের অগ্রদূত সংঘে।

ঐকতান গ্রুপের অ্যাডমিন সৌমাল্য চট্টোপাধ্যায় (Soumalya Chatterjee) জানান, এই কর্মশালার মূল লক্ষ্য ছিল, মার্শাল আর্টের প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মরক্ষার পাঠ দেওয়া। যাতে রাস্তাঘাটে অতর্কিত আক্রমণের মোকাবিলা করতে পারেন তাঁরা। ৯ থেকে ২১ বছর বয়সী মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মার্শাল আর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল শেখানো হয়- যেগুলি রাস্তায় বা গণপরিবহনে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারবেন তাঁরা। কর্মশালায় যোগ দিয়ে আত্মবিশ্বাস বেশ কিছুটা বেড়েছে বলে জানান প্রশিক্ষণপ্রাপ্তরা। উদ্যোগের জন্য তাঁরা ধন্যবাদ জানিয়েছেন ঐকতানকে।

আরও পড়ুন- “More Power to her”: ভবানীপুরে রেকর্ড জয়ে দলনেত্রীকে শুভেচ্ছা বাবুলের

advt 19

 

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...