Saturday, May 16, 2026

শুধু দেশে নয় বিদেশে গিয়েও বহুবার মাদক সেবন করেছেন আরিয়ান, জানতেন শাহরুখ

Date:

Share post:

মাদক যোগের অভিযোগে বিলাসবহুল ক্রুজ পার্টি থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আটক করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। জল যে এতটাই গড়িয়েছে যে টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর মাদক সেবনের কথা স্বীকার করেছেন তিনি। অচেনা মুখের কাছে প্রশ্নবাণ। সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছরের আরিয়ান।

আরও পড়ুন:মাদককাণ্ডে শাহরুখপুত্র, সুশান্তের বন্ধু কুণালকে গ্রেফতারের পরই খোঁজ মেলে রেভ পার্টির!

এনসিবি সূত্রের খবর, জেরার মুখে পড়ে কাঁদছিলেন তিনি। প্রথমে অনুশোচনা করে বলেছিলেন জীবনে প্রথম মাদক সেবন করেছিলেন। কিন্তু তার স্বীকারক্তিতে সন্তুষ্ট হননি এনসিবি-কর্তারা। প্রশ্নবাণের মুখে পরে শেষমেশ স্বীকার করেন চার বছর ধরে মাদক সেবন করছেন তিনি।অভিনেতা-পুত্র জানিয়ছেন, বহুবার মুম্বইতে বন্ধুদের সঙ্গে মাদক পার্টি করতেন। এমনকি দেশের বাইরে দুবাই, লন্ডন এবং আরও অন্যান্য দেশে গিয়েও নেশা করতেন তিনি।  এখানেই উঠে আসে আরও এক প্রশ্ন। তাঁদের বড় ছেলের মাদক সেবনের কথা কী আদও জানতেন তাঁর বাবা-মা? এনসিবি সূত্রের খবর, তাঁদের ছেলে মাদক সেবনে অভ্যস্ত, তা ভালই জানতেন শাহরুখ ও গৌরী খান। সেইজন্যই হয়তো ছেলের বিপদের কথা শোনামাত্রই শুটিং-এর কাজ ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরেছেন কিং খান।

প্রসঙ্গত, রবিবার বিকেলে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার হন আরিয়ান-সহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্ট। ইতিমধ্যেই ছেলের জন্য আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে গেলেই তাঁর হয়ে জামিনের আবেদন করবেন তিনি।

advt 19

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...