Monday, May 18, 2026

দেবী পক্ষে বিধায়ক পদে শপথ নেবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে প্রত্যাশামতোই রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সাংবিধাবিক রীতি মেনে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ মহালয়ার ঠিক পরের দিনই বিধায়ক হিসেবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাধারণত উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করান বিধানসভার স্পিকার। আর সেই অনুষ্ঠানের অনুমোদন দেন রাজ্যপাল। তাই রাজ্যপাল জগদীপ ধনকড় অনুমতি দিলে স্পিকার শপথ গ্রহণ করাতে পারবেন ভবানীপুর উপনির্বাচনে জয়ী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল চাইলে নিজেও শপথ গ্রহণ করাতে পারেন।

কিন্তু এখনও পর্যন্ত রাজ্যপালের তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়কে কিছু জানানো হয়নি। এদিনই বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

advt 19

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...