Saturday, May 16, 2026

প্রার্থী ঘোষণা হয়নি অথচ ৪ কেন্দ্রে নির্বাচনী কমিটি গড়ে ফেলল বিজেপি

Date:

Share post:

পুজোর মরসুম পার হলে ফের বঙ্গে ভোট। আগামী ৩০ অক্টোবর ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের(by poll election) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন(election commission)। ইতিমধ্যেই এই ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি(BJP) এখনও প্রার্থী ঘোষণার পথে না হাঁটলেও সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ৪ কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে দিল গেরুয়া শিবির। এদিন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanto Majumdar)।

৩০ অক্টোবর রাজ্যের যে ৪ কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হবে সেগুলি হল, দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা। কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু তিনি বিধায়ক পদ গ্রহণ না করায় এই কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ নিশীথ প্রামাণিককে। সহ পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন আরও এক সাংসদ-ড. জয়ন্তকুমার রায়। দিনহাটার নির্বাচনী কমিটির ইনচার্জ হচ্ছেন দীপেন প্রামাণিক। কো-ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে ৯ জনকে।

আরও পড়ুন:কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি! উপনির্বাচনে চার কেন্দ্রে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের

নদীয়ার শান্তিপুর কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার জয়ী হলেও সাংসদ পদ ছাড়েননি। যার কারণে এই কেন্দ্র উপ নির্বাচনের দিন ঘোষণা করছে কমিশন। এখানে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ সরকারকে। সহ-পর্যবেক্ষক অনুপম দত্ত। ইনচার্জ হয়েছেন অভিজিৎ দাস। কো-ইনচার্জের দায়িত্ব পেয়েছেন পাঁচ বিধায়ক-সহ মোট ছ’জন।

পাশাপাশি নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর জয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যুর কারণে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে খড়দহে। বিজেপির পর্যবেক্ষক করা হয়েছে সাংসদ অর্জুন সিংকে। ইনচার্জের দায়িত্ব পেয়েছেন দু’জন। কো-ইনচার্জ হচ্ছেন ৪ বিধায়ক-সহ ৫ জন। পাশাপাশি গোসাবা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে। এই কেন্দ্রে ইনচার্জের দায়িত্ব সামলাবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। কো-ইনচার্জের দায়িত্ব পেয়েছেন ৪ বিধায়ক-সহ মোট পাঁচজন।

advt 19

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...