Friday, June 26, 2026

শীতলা মন্দির-গুরুদ্বারে প্রার্থনা: লখিমপুরের ঘটনায় নিন্দার ভাষা নেই, বললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উপনির্বাচনের আগে গিয়েছিলেন ভবানীপুর শীতলা মন্দির ও গুরুদ্বারে বিপুল ভোটে জয়ের পরে ফের সোমবার বিকেলে দু’জায়গাতেই পুজো-প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay), তৃণমূল নেতা সুব্রত বক্সি (Subrata Bakshi)-সহ অনেকে। গুরুদ্বার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লখিমপুরের (Lakhimpur) ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ঘটনায় নিন্দার কোনও ভাষা নেই”।

লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপর বর্বরোচিত হামলার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত এক বছর ধরে আন্দোলন রাস্তায় আন্দোলন করছেন কৃষকরা। আর তাঁদের উপর অত্যাচার চলছে। তাঁর পাঠানো তৃণমূল সাংসদদের প্রতিনিধিদলকেও বারবার আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। বলেন, যেখানেই তাঁদের নেতা-মন্ত্রীরা যাওয়ার চেষ্টা করছে বিজেপিশাসিত সেইসব রাজ্যে ১৪৪ ধারা জারি করে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ তিনি ত্রিপুরা এবং অসমের উল্লেখ করেন। মমতা জানান, এর আগেও হাথরাসে তৃণমূলের প্রতিনিধিদলকে বাধা দেওয়া হয়েছিল। এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, “যে সরকার এত ১৪৪ ধারা জারি করে, জনগণের উচিত তাদের বিরুদ্ধেই ১৪৪ ধারা করে দেওয়া”। লখিমপুরের ঘটনায় আরও একবার প্রমাণিত, উত্তরপ্রদেশে কোনও গণতান্ত্রিক সরকারের নেই- প্রতিক্রিয়া মমতার।

এদিন বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিকে সঙ্গে নিয়ে প্রথমে শীতলা মন্দিরে গিয়ে পুজো-আরতি করেন মমতা। সেখান থেকে হেঁটে যান গুরুদ্বারে। রাস্তার দু’পাশে ভবানীপুরের মানুষ তাঁকে অভিনন্দন জানান। তিনিও সেখানে জনসংযোগ সারেন।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...