Sunday, June 7, 2026

ধাক্কা সামলে সাফল্যের সিঁড়ি ধরল শেয়ারবাজার, ৫৩৩ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৯,২৯৯.৩২ (⬆️ ০.৯১%)

🔹নিফটি ১৭,৬৯১.২৫ (⬆️ ০.৯১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার এক ধাক্কায় ৫৩৩ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৫৯ পয়েন্ট।

আরও পড়ুন:হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত বিধানসভার স্পিকারের সামনে হাজিরা দিতেই হল সিবিআই-ইডিকে

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে উৎসব মরসুমে মাঝেও ৫৩৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৩৩.৭৪ পয়েন্ট বা ০.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,২৯৯.৩২। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৫৯.২০ পয়েন্ট বা ০.৯১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৬৯১.২৫।

advt 19

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...