Monday, March 16, 2026

তিন বিধানসভা কেন্দ্রে নব নির্বাচিত প্রার্থীদের শপথ নিয়ে বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

সদ্য সমাপ্ত তিন কেন্দ্রের বিধানসভায় জয়ী প্রার্থীদের নিয়ে জারি হল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি জারি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নব নির্বাচিত বিধায়কদের শপথ পাঠ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় গড়িমসি করাতেই এমন বিজ্ঞপ্তি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত, জয়ী তিন প্রার্থীর শপথগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে আজ, মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, জয়ী প্রার্থীরা চাইছেন সংসদীয় রীতি মেনেই হোক শপথগ্রহণ অনুষ্ঠান। সাধারণত রাজ্যপালের অনুমতি সাপেক্ষে নব নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান স্পিকার।

সূত্রের খবর, রাজ্যপাল জয়ী প্রার্থীদের রাজভবনে শপথগ্রহণ করাতে চান। কিন্তু সে বিষয়ে আপত্তি রয়েছে বিধানসভার একাংশের। রাজ্যপাল যদি একান্তই স্পিকারকে শপথ পাঠ করানোর অনুমতি না দেন, সেক্ষেত্রে রাজ্যপাল যেন বিধানসভায় এসে শপথ পাঠ করান, এমনটাই চাইছে পরিষদীয় দফতর। এই প্রসঙ্গে এদিন স্পিকার বলেন, “আমি চাই সাংবিধানিক এবং সংসদীয় রীতি মেনেইে শপথগ্রহণ হোক নব নির্বাচিত বিধায়কদের। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় আছি।”

উল্লেখ, ভবানীপুর উপনির্বাচন সহ জঙ্গিপুর ও সামসেরগঞ্জের ভোটে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। ভবানীপুরে আবার জয়ী প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধায়ক পদে শপথ বাক্য পাঠ করানো নিয়ে এখনও বিধানসভার স্পিকারকে কোনও সংকেত দেননি রাজ্যপাল।

আরও পড়ুন:সরকারি ঘরের মালিক মহিলারা: লখনউয়ে ‘স্বাধীনতার অমৃত মহৌৎসবে’ মোদি

advt 19

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...