Sunday, May 17, 2026

স্কুলে দেখা করতে এসে পরিচারিকার পা ছুঁলেন হবু আইএএস, মুগ্ধ সকলে

Date:

Share post:

আশিসকুমার মিশ্র (Ashis Kumar Mishra) । বিহারের পূর্ণিয়ার খুব সাধারন একটি স্কুলের ছাত্র হয়েও নিজের মেধা ও দক্ষতার জোরে এবারের ইউপিএসসি পরীক্ষায় ৫২ র‌্যাঙ্ক (UPSC 52 Rank) করেছেন। আর তারপরেই নিজের স্কুলে ছোটবেলার সেই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন আশিস । এহেন কীর্তিমান প্রাক্তন ছাত্রের স্কুলে আসার খবরটা আগে থেকেই পেয়ে গিয়েছিলেন শিক্ষকরা। তাই আশিসকে স্বাগত জানাতে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকরা সকলে প্রস্তুত হয়ে দাড়িয়ে ছিলেন।

 

স্কুলে এসে আশিস একে একে সব শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন । সকলেই তার সাফল্যের জন্য শুভেচ্ছা বিনিময় করছিলেন । শিক্ষকদের সারি থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন বীণা দেবী । স্কুলের পরিচারিকা। শিক্ষকরা সবাই একে একে যখন আশীর্বাদ করছিলেন। তখন দূর থেকেই আর এক জন যে তাঁকে লক্ষ্য করছিলেন তা নজর এড়ায়নি আশিসের। ধীর পায়ে এগিয়ে আশিস দূরে দাঁড়িয়ে থাকা বীণা দেবীর পা ছুঁয়ে

প্রণাম করে তাঁর আশীর্বাদ নেন।এই ঘটনায় হতচকিত বীণা দেবী। সেইসঙ্গে স্কুলের বাকি শিক্ষকরা। ছাত্ররাও। কিন্তু আশিস নিলিপ্ত। আনন্দে আবেগপ্রবণ হয়ে পড়েন বীণা দেবী। তার সেই ছোট্ট আশিস আজ এত বড় হয়েছে সেই আনন্দে তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। প্রাণভরে তিনি সেই ছোট্ট ছেলেটিকে আশীর্বাদ করলেন।

বীণা দেবী বলেন, “আমাদের গর্ব যে আশিস এই স্কুলেরই ছাত্র ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল এবং আদর্শ ছাত্র ছিল। আজ সেই ছেলে আইএএস আধিকারিক হয়েছে। ওর এই সাফল্যে আমি এবং পুরো স্কুল গর্বিত।”

advt 19

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...