Monday, June 1, 2026

পরপর শুটিং ক্যানসেল, বাতিল অজয়ের সঙ্গে বিজ্ঞাপনের কাজও

Date:

Share post:

একটার পর একটা শুটিং বাতিল করে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan) । বলিউড সূত্রে খবর , এই আচরণ শাহরুখের ক্ষেত্রে একেবারেই অপ্রত্যাশিত। শাহরুখ এতটাই পেশাদার যে যত যাই হোক না কেন শ্যুটিং সহজে বাতিল করেন না । কিন্তু মাদককাণ্ডে বড় ছেলেরা গ্রেপ্তারি শাহরুখকে এতটাই বিধ্বস্ত করে দিয়েছে যে তিনি ছেলে ছাড়া আপাতত আর কিছু ভাবতে পারছেন না। আর তাই একদম শেষ মুহূর্তে বাতিল হল অজয় দেবগনের সাথে বিজ্ঞাপনের কাজ। শেষ মুহূর্তে বাতিল করলেন বিজ্ঞাপনের শ্যুটিং। তাঁর জন্য প্রস্তুত ছিল সেট। সহ-অভিনেতা অজয় দেবগণও (Ajay Devgan) পৌঁছে গিয়েছিলেন সকাল সকাল। কিন্তু কয়েক ঘণ্টা পর সকলে অপেক্ষা করার পর কিং খান জানালেন, তিনি কাজে যেতে পারবেন না। এমনই কাণ্ড ঘটালেন বলিউডের বাদশা।

 

জানা গিয়েছে , শাহরুখের জন্য ২৫-৩০ জন দেহরক্ষী প্রস্তুত ছিলেন সেটে। ভোর থেকে তাঁর ভ্যানিটি ভ্যানও দাঁড়িয়ে ছিল সেখানে। বেলার দিকে শ্যুট বাতিল করলেন শাহরুখ। সূত্রের কথায়, ‘‘শাহরুখের সঙ্গে অজয় দেবগণের অভিনয় করার কথা ছিল। তিনি সকালেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখকে বাদ দিয়ে তাঁর অংশগুলি শ্যুট করা হয়েছে।’’

advt 19

 

Related articles

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...

ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma)...