Sunday, May 3, 2026

উত্তরপ্রদেশ কি পাকিস্তানে? বিরোধীদের লাখিমপুর যাওয়া আটকানোয় বিজেপিকে নিশানা শিবসেনার

Date:

Share post:

উত্তরপ্রদেশ কি পাকিস্তানে, যে সেখানে ভারতীয়দের যেতে দেওয়া হবে না? বিরোধী নেতাদের লাখিমপুর যাওয়া আটকানোয় বিজেপিকে নিশানা শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের। তিনি কড়া ভাষায় বলেন, দেশের কোনও রাজ্যে যেতে হলে কেন এ ধরনের বিধিনিষেধের মুখে পড়তে হবে? এখানে কি লকডাউন চলছে?

আরও পড়ুন-লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ যোগী সরকারকে

বুধবার লখিমপুরের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করল শিবসেনা। সাংসদ সঞ্জয় রাউত বলেন, কাউকেই লখিমপুরে যেতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীকে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর পথও আটকানো হয়েছে। আমরা জানতে চাই, ওঁদের অপরাধ কী? উত্তরপ্রদেশে কি নতুন কোনও সংবিধান চালু হয়েছে? লখিমপুরে কৃষকহত্যা নিয়ে আলোচনার জন্য বিরোধীরা বৈঠকে বসবে বলেও জানান রাউত। ঘটনার অন্যতম অভিযুক্ত আশিস মিশ্রর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র বুধবার অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর পদত্যাগের জল্পনা উড়িয়ে দেন।

advt 19

 

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...