Sunday, June 28, 2026

উত্তর থেকে দক্ষিণ: প্রদীপ জ্বালিয়ে, মন্ত্রোচ্চারণে, ছবি এঁকে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

হাতে আর মাত্র ক’দিন। আগামী সপ্তাহ থেকেই শুরু বাঙালির সবচেয়ে বড় উৎসব। প্রতিবারের মতো এবারও কলকাতার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রিয় সভানেত্রীকে দিয়ে পুজোর উদ্বোধন করতে চান তৃণমূলের বেশিরভাগ নেতাই। তাই পুজোর আগেও কলকাতার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার, কলেজ স্কোয়ার (College Square) থেকে শুরু করে খিদিরপুর (Khidirpur), বোসপুকুর (Bosepukur), বড়িশা(Barisha), বালিগঞ্জ(Ballyganj)- সব জায়গায় পুজোর উদ্বোধন করেন মমতা। বলেন, দুর্গোৎসব সবার। এখানে সব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দুর্গাপুজোয় অংশ নেন। কোথাও প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন মুখ্যমন্ত্রী। কোথাও আবার ক্লাবকর্তাদের আবদারে কালো বোর্ডে ফুটিয়ে তোলেন দুর্গার মুখাবয়ব।

এবার ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার প্রচ্ছদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা। এদিন বালিগঞ্জ ২১ পল্লির পুজো মণ্ডপে সেই ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর কণ্ঠে স্তোত্র। সবাইকে কোভিড বিধি মেনে উৎসবে অংশগ্রহণের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- পুজোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে বিশেষ উদ্যোগ রাজ্যের

advt 19

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...