Monday, May 18, 2026

ঝাড়গ্রামের ‘মিনি জু’ থেকে উধাও চিতাবাঘ: তল্লাশি বন দফতরের, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

ঝাড়গ্রামের ‘মিনি জু’ থেকে উধাও চিতাবাঘ (Leopard)। বন দফতরের তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম (Jhargram) শহর এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে DFO-র সঙ্গে যোগাযোগ করেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। কীভাবে এই ঘটনা ঘটল- তার তদন্ত হবে বলে জানিয়েছেন বন প্রতিমন্ত্রী। একইসঙ্গে এলাকার মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়েন তার জন্য পুলিশ সুপারকে নজর দিতেও বলেছেন বীরবাহা।

পুলিশ ও বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে থেকেই চিতাবাঘটির খোঁজ মিলছে না। ততক্ষণে অন্ধকার নেমেছে। তার মধ্যেই ‘মিনি জু’ (Mini Zoo) এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা। প্রশাসনের তরফে মাইকে লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় (Debal Ray) জানান, ঝাড়গ্রাম ‘মিনি জু’র দু’টি চিতাবাঘের মধ্যে একটি এদিন সন্ধে সাড়ে ৫টা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। এই খাঁচার জালে মেরামতির কাজ হচ্ছিল। মেরামতিতে ত্রুটির কারণে ফাঁক গলে চিতাবাঘটি পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান।

আরও পড়ুন- উত্তর থেকে দক্ষিণ: প্রদীপ জ্বালিয়ে, মন্ত্রোচ্চারণে, ছবি এঁকে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) জানান, ডিয়ার পার্ক থেকে নিখোঁজ চিতাবাঘের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয়দের সতর্ক ও সাবধান থাকতে মাইকে প্রচার করা হচ্ছে।

advt 19

 

 

Related articles

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...

কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (V D Satheesan)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে সতীশন এবং তাঁর...

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...