Monday, May 18, 2026

চলতি আইপিএলে কী আর দেখা যাবে না হরভজন কে? কী বললেন নাইটদের এই অফস্পিনার?

Date:

Share post:

এই আইপিএল ( IPL) কী শেষ হরভজন সিং-এর ( Harbhajan Singh) এর? বৃহস্পতিবার রাজস্থান ম‍্যাচের পর তেমনটাই ইঙ্গিত দিলেন কলকাতা নাইট রাইডার্সের ( KKR) এই তারকা বোলার। আইপিএলের প্রথম পর্বে তিনটি ম্যাচ খেললেও, দ্বিতীয় পর্বে এখনও সুযোগ পাননি ভাজ্জি। রোজ জায়গা হচ্ছে দলের বাইরে। আর এতেই কি হতাশ হরভজন?

বৃহস্পতিবার ৪১ বছরের অফস্পিনার বলেন,”আর খেলব কি না জানি না, তবে কলকাতার সঙ্গে এই যাত্রাটা খুব উপভোগ করছি।”

ক্রিকেটার ভাজ্জুপা কেরিয়ার শেষ হলেও যে, ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন, সেকথা জানাতে ভুললেন না তিনি। হরভজন বলেন,” আমার জীবনে ক্রিকেটই সব। ভারতীয় ক্রিকেটকে যে কোনও ভাবে সাহায্য করতে আমি তৈরি। কোচ অথবা মেন্টর সব রকম ভাবেই কাজ করতে রাজি। যে কোনও ভাবে দলকে সাহায্য করতে চাই।”

আইপিএলে ১৫০টি উইকেট নিয়েছেন হরভজন। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেই সব উইকেট নিয়েছেন তিনি। তবে কলকাতার জার্সি গায়ে পাননি একটি উইকেটও।

আরও পড়ুন:অতিরিক্ত সময়ে গোল করে কলকাতা লিগের ফাইনালে রেলওয়ে এফসি

advt 19

 

Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...