Sunday, June 7, 2026

উচ্চমাধ্যমিকের বিজ্ঞানের সিলেবাসে ফের বদল

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের বিজ্ঞানের সিলেবাসে ফের রদবদল ঘটানো হল । গত ৬ অগাস্ট উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে পরিমার্জিত সিলেবাস আপলোড করা হয়েছিল । কিন্তু বিজ্ঞানের চারটি বিষয় অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি , বায়োলজি এবং অঙ্ক এই চারটির নতুন সিলেবাস গতকাল নতুন করে সংসদের ওয়েবসাইটে আপলোড করা হলো। কী কারণে এই বদল তার ব্যাখ্যাও দিয়েছে সংসদ। সিবিএসই বোর্ডের বিজ্ঞানের সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রাখতে সংসদের বিজ্ঞান সিলেবাস রদবদল ঘটানো হয়েছে । গত অগাস্ট মাসে বিজ্ঞানের যে সিলেবাস দেওয়া হয়েছিল তার সঙ্গে সিবিএসই বোর্ডের সিলেবাসের সামঞ্জস্য ছিল না। যদিও গতকাল যে সিলেবাস আপলোড করা হয়েছে তার সঙ্গে অগাস্ট মাসে বিজ্ঞানের যে সিলেবাস আপলোড করা হয়েছিল তার কতটা সামঞ্জস্য আছে সে বিষয়ে সংসদের পক্ষ থেকে কিছু বলা হয়নি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞানের এই নতুন সিলেবাসেই আগামী ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

advt 19

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...