Thursday, May 14, 2026

আরও বেড়েছে সম্পত্তির পরিমাণ! ১০০ বিলিয়ন ডলারের মালিকদের তালিকায় নাম লেখালেন মুকেশ আম্বানি

Date:

Share post:

এবার ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে নাম লেখালেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এর পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০.৬ বিলিয়ন ডলার। এবছর তাঁর সম্পত্তি বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। ভারতের (India) তো বটেই রিলায়েন্স কর্তা এখন এশিয়ারও (Asia) ধনী ব্যক্তি৷

আরও পড়ুন-ভবানীপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কলকাতা লিগের সেমিফাইনালে মহামেডান, ম‍্যাচের সেরা ফৈয়াজ

শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল৷ ছুঁলেন অ্যামাজন কর্তা জেফ বেজোস (Jeff Bezos) এবং টেসলা গ্রুপের সিইও এলন মাস্ককে (Elon Musk)৷ শুক্রবার রিলায়েন্স (Reliance) সংস্থার শেয়ার দর আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছতেই তাঁর সম্পত্তির আনুমানিক বাজারদর ১০০ বিলিয়ন ডলারে পৌঁছয়। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ লক্ষ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন-বোধনের আগে চতুর্থীতেই শুরু হয়ে গেল পুজো, ভিড় সামলাতে নামল পুরো ফোর্স

বিশ্বের সর্বাধিক ধনী, যাদের সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলারেরও বেশি, সেই তালিকায় এতদিন অবধি শুধুমাত্র গোটা পৃথিবীর ১১ জনের নামই ছিল, এবার সেই তালিকায় জুড়ল রিলায়েন্স সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মুকেশ আম্বানিরও নাম। রিলায়েন্স কর্তার পরেই রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Goutam Adani)৷ চলতি বছর তাঁর সম্পত্তি বেড়েছে ৩৯.৫ মিলিয়ন ডলার৷ ভারতের তৃতীয় ধনী ব্যক্তি টেকনোলজি টাইকুন আজিজ প্রেমজির সম্পত্তি বেড়েছে ১২.৮ বিলিয়ন ডলার৷

advt 19

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...