Thursday, May 14, 2026

‘অ্যাকশনের রিয়্যাকশন’, লখিমপুরে বিজেপি কর্মীদের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য টিকায়েতের

Date:

Share post:

লখিমপুর খেরিতে(Lakhimpur Kheri) কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে যেভাবে গাড়ির চাকায় পিষে মেরেছেন চার কৃষককে(Farmer) সেই ঘটনারই প্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে বিজেপি। শনিবার ঠিক এমনটাই জানালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত(Rakesh Tikait)। তার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:শনি, রবি কোর্ট বন্ধ, জামিন না পেয়ে আরিয়ানকে জেলের ভাত খেয়েই কাটাতে হবে

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় চার কৃষক সহ বিজেপির দুই কর্মী, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর গাড়ির চালক ও এক সাংবাদিক নিহত হয়েছিলেন। ওই বিজেপি কর্মীদের পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে এ দিন টিকায়েত বলেন, যে বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছে, তা ‘অ্যাকশনের রিয়্যাকশন’। শনিবার টিকায়েত বলেছেন, এই ঘটনার সঙ্গে যুক্তদের তিনি অপরাধী মনে করেন না। তিনি বলেছেন, আন্দোলনকারী কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ওই ঘটনা ঘটে।

শুধু তাই নয় তিনি আরো বলেন, যতক্ষণ না ওই মন্ত্রী ইস্তফা দিচ্ছেন ততক্ষণ এই ঘটনার তদন্ত হতে পারে না। কোনও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনও আধিকারিক প্রশ্ন তুলবেন না। পাশাপাশি লখিমপুর খেরির হিংসার ঘটনায় বড় পরিসরে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে কৃষকরা। ১৮ অক্টোবর রেল রোকো কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া প্রায় ৪০টি কৃষক সংগঠনের জোট সংযুক্ত কিষাণ মোর্চার (kishan morcha)। ১৫ অক্টোবর দশেরার দিন কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) কুশপুতুল (effigy) পোড়াবে বলেও জানিয়েছেন তিনি।

 

advt 19

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...