Wednesday, May 27, 2026

বানভাসী উদয়নারায়ণের পাশে বিধায়ক সমীর পাঁজা

Date:

Share post:

উয়নারায়ণপুরের দুর্গত মানুষদের পাশে বিধায়ক সমীর পাঁজা। তার উদ্যোগেই শুরু হয়েছে উদয়নারায়ণপুরের ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০ হাজার মানুষকে পুজোয় বস্ত্র বিতরণের কাজ। এবার বানভাসী মানুষদের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রীও। শনিবার আরডিএ গ্রাম পঞ্চায়েতের দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বিধায়ক সমীর পাঁজা। দেওয়া হল চাল, ডাল, ময়দা, সরষের তেল, চিনি ও বিস্কুটের প্যাকেট।

বিধায়ক সমীর পাঁজা বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে জলমগ্ন ১১টি গ্রাম পঞ্চায়েতের ৭৬ হাজার মানুষের প্রত্যেকের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে পুজোর মধ্যেই।’ বিধায়কের কাছ থেকে পুজোয় নতুন জামাকাপড় ও খাদ্যসামগ্রী পেয়ে বেজায় খুশি উদয়নারায়ণপুরের জলমগ্ন এলাকার বিপন্ন মানুষরা। তাঁরা বলেন, ‘যেভাবে বিধায়ক সবসময় আমাদের পাশে থাকেন, সাহায্য করেন, তার কোনও তুলনা নেই।’

আরও পড়ুন- ‘অনেকেই অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন’, বিজেপিতে আরও বড় ভাঙনের ইঙ্গিত দিলেন ফিরহাদ

 

advt 19

 

 

Related articles

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি...

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...