Saturday, May 16, 2026

এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ! কেন জানেন?

Date:

Share post:

সোনার থেকেও চড়া দাম এক কাপ চায়ের। কথাটা শুনলে প্রথমে একটু অবাক লাগলেও এটাই সত্যি। সাড়ে সাত লক্ষ টাকা খরচ করলে তবে পাওয়া যাবে এক কাপ চা। বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম ‘দা হোং পাও’। খুব বিরল জাতের এই চা উৎপন্ন হয় চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে।

আরও পড়ুন:জমজমাট সিনে-জগৎ, পুজোর শুরুতেই মুক্তি পেল ৫ টি বাংলা ছবি
মনে প্রশ্ন উঠতেই পারে কেন এই চায়ের এতটা দাম। সারা বিশ্বের মধ্যে একমাত্র চিনে এই চায়ের ছ’টি গাছ রয়েছে। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাও-কে চায়ের রাজা বলা হয়। ২০০৬-এ চিন সরকার প্রায় ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে এই ছ’টি চা গাছের। এক কেজি এই চায়ের দাম প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা। তিনশো বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চিনে।
এই চায়ে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড আছে। স্বাস্থ্যের পক্ষে যা খুব উপকারী। প্রতি দিন এই চা খেলে ত্বক ভাল থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ জলে এই চা বানাতে হয়।

advt 19

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...