Monday, June 22, 2026

লকডাউন থিমের আদলে মণ্ডপ, দেখতে উৎসাহী দর্শনার্থীরা

Date:

Share post:

মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে বিরাট একটি তালা ও শিকল। আসলে এই তালা- শিকল দিয়ে মণ্ডপটিকে ঘেরা হয়েছে। কারন এই পুজো মণ্ডপটিতে লকডাউন চলছে। করোনাকালে লকডাউনে আমাদের চারিদিক যেভাবে অবরুদ্ধ হয়ে পরেছে সেটাই তুলে ধরা হয়েছে তালা ও শিকল দিয়ে৷ কোচবিহারের সাহেবগঞ্জের দুর্গাপুজো এবারের তৃতীয় বর্ষে৷ মণ্ডপে তুলে ধরা হয়েছে করোনা মোকাবিলায় সচেতনতার দৃশ্য৷ মানুষ কাজ হারিয়ে কতটা মানসিকভাবে ভেঙে পরেছেন তা তুলে ধরা হয়েছে কাট আউটের মাধ্যমে৷ এই পুজোর বাজেট ৩ লক্ষ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামের সাহেব গঞ্জের দুর্গাপুজোকে ঘিরে উচ্ছসিত গ্রামবাসীরা। জানা গেছে মণ্ডপে প্রতিমা দর্শনে আসা দর্শনার্থীদের করোনা মোকাবিলায় সচেতন করা হবে। মণ্ডপে চত্বর খোলামেলা ভাবে করা হয়েছে যাতে সামাজিক দূরত্ব বিধি মেনে প্রতিমা দর্শন করতে পারেন সকলে। পুজো উদ্যোক্তা উত্তম বক্সী বলেন করোনা সংক্রমন মোকাবিলায় এই লকডাউন হয়েছে। এই লকডাউন থেকে সকলকে শিক্ষা নিতে হবে। যাতে করোনা আর এই সমাজকে গ্রাস করতে না পারে সেব্যাপারে সকলকে সতর্ক করতে সীমান্ত গ্রামে তাদের এবারের ভাবনা লকডাউন। স্থানীয় শিল্পীরাই এই থিমের আদলে পুজো মন্ডপ গড়ে তুলেছেন।

advt 19

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...