Sunday, March 15, 2026

বানচাল নাশকতার ছক, রাজধানীতে গ্রেফতার পাক জঙ্গি

Date:

Share post:

বানচাল নাশকতার ছক। রাজধানীতে গ্রেফতার পাক জঙ্গি (Pakistan Terrorist)। উৎসবের মরসুমে জঙ্গি হামলা হতে পারে- গোয়েন্দা সূত্রে খবর ছিল দিল্লি পুলিশের (Delhi Police) কাছে। সেইমতো তল্লাশি চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধরা পড়ে সন্দেহভাজন পাক জঙ্গি। ধৃতের কাছ থেকে একটি একে-৪৭-সহ ৬০ রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তল ও ৫০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জেরায় সে জানায়, দিল্লি-সহ দেশে অন্যান্য শহরে হামলার ছক ছষেই তাকে ভারতে পাঠানো হয়। ধৃতের থেকে ভারতীয় নাগরিকত্বের জাল পরিচয়পত্রও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
দিল্লির লক্ষ্মীনগরের রমেশ পার্ক থেকে মহম্মদ আশরফ নামে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ওই জঙ্গির বিরুদ্ধে বিস্ফোরক আইন, নাশকতা আইন-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে।  সে রমেশ পার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত।
উৎসবের মরসুমে দিল্লিতে জঙ্গি হামলা হতে পারে বলে আগেই খবর ছিল পুলিশের কাছে। সেই মতো কড়া নজরদারি চালানো হয়। বিশেষ করে বাইরে থেকে আসা ভাড়াটেদের উপর স্থানীয় সূত্র মারফত খবরাখবর নেওয়া শুরু করে পুলিশের বিশেষ দল। তার ফলেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে।

advt 19

 

 

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...