Monday, March 16, 2026

মেদিনীপুরেও সুপার হিট, এবার পুজোয় ভিড় টানছে “খেলা হবে” থিম

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের সময় রাজ্যজুড়ে খুব জনপ্রিয় হয়েছিল “খেলা হবে” স্লোগান। এই একটি স্লোগানেই বাজিমাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল।

শাসক দল তৃণমূলের সেই স্লোগান এখনও আট থেকে আশি, সকলের মুখে মুখে ফেরে। শুধু রাজ্য নয়, ভিন রাজ্যেও এখন জনপ্রিয় “খেলা হবে” স্লোগান!

এবার পুজোতেও সুপার হিট সেই “খেলা হবে”। স্লোগান থেকেই বিভিন্ন মণ্ডপে এখন থিম “খেলা হবে”! যার টানে ওই মণ্ডপগুলি দর্শকদের আকর্ষণ করছে। কলকাতায় ভবানীপুর দুর্গোৎসব সমিতি ইতিমধ্যেই “খেলা হবে” থিম করে মানুষের মন জয় করেছে।

একইভাবে একদা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত মেদিনীপুর শহরের একটি সর্বজনীন পুজোর থিমও হয়েছে ”খেলা হবে” আদলে। বিভিন্ন খেলা নিয়েই সেজে উঠেছে মণ্ডপ। মেদিনীপুর শহরের বড়মানিকপুর সার্বজনীন পুজো কমিটির এবারের ভাবনায় উঠে এসেছে ভারতের ক্রীড়াজগতের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত।

আরও পড়ুন:৬০ হাজারের গণ্ডি পেরিয়ে ফের শিখরে শেয়ার বাজার, ৪৫২ পয়েন্ট বাড়ল সেনসেক্স

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় থেকে মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জয়ের সাফল্যকে তুলে ধরা হয়েছে। পুজো মণ্ডপের মধ্যে তৈরি করা হয়েছে আস্ত একটি স্টেডিয়াম। নাম দেওয়া হয়েছে ধ্যানচাঁদ স্টেডিয়াম। এ বছর অলিম্পিকে ভারতের সাফল্যের বিষয়টিও শিল্পী ফুটিয়ে তুলেছেন মণ্ডপে। জ্যাভলিনে নীরজ চোপড়ার সোনার জেতার মতো গর্বের বিষয়টিকেও তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে।

পুজোর দক্তার অবশ্য বিষয়টিকে রাজনীতির রং লাগাতে চাইছেন না। তাদের বক্তব্য, ‘‘স্টেডিয়ামের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। ক্রিকেট, হকি, টেবিল টেনিস, ব্যাটমিন্টন, লুডো, তাস সব কিছু খেলাকেই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। কপিল, সৌরভ, ধোনি সকলেই রয়েছেন মণ্ডপে। অনেক খেলাতেই এখন আগ্রহ হারিয়েছে নতুন প্রজন্ম। তাদের কাছে সেই সব খেলার মাহাত্ম বোঝানোর চেষ্টা করা হয়েছে।”

advt 19

 

spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...