Wednesday, June 24, 2026

বীর সাভারকার সামরিক কৌশলবিদ: রাজনাথের মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

গোটা দেশের কাছে সাভারকার এক নগণ্য চরিত্র হলেও বিজেপি ও সংঘ পরিবারের কাছে সাভারকর জাতীয় আইকন। এহেন সাভারকারকে(Savarkar) সামরিক কৌশলবিদ হিসেবে উল্লেখ করে নতুন বিতর্ক তৈরি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

সাভারকরের উপর একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন। বিংশ শতকের প্রথম সামরিক কৌশলবিদ ছিলেন সাভারকার। মহাত্মা গান্ধীর অনুরোধেই তিনি ব্রিটিশদের কাছে ক্ষমার আবেদন করেছিলেন। রাজনাথ স্পষ্ট বলেন, মার্কসবাদী-লেনিনবাদীরাই সাভারকর সম্পর্কে ভুল বার্তা পাঠিয়েছিলেন। ইচ্ছাকৃতভাবেই তাঁকে ফ্যাসিবাদী বলে অভিযুক্ত করা হয়েছিল। সাভারকার কিন্তু আদৌ ফ্যাসিবাদী ছিলেন না। বরং তাঁকে জাতীয় আইকন বলা যেতে পারে। সাভারকার দেশের জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন। দেশের উন্নয়ন সম্পর্কে কূটনৈতিক মতামত দিয়েছিলেন। রাজনাথের মত প্রবীণ রাজনীতিবিদের মুখে সাভারকার সম্পর্কে এই মন্তব্য শুনে অনেকেই চমকে উঠেছেন।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...