Friday, June 19, 2026

জোড়া নিম্নচাপের জেরে কাল থেকে বাড়বে বৃষ্টি, আজও দিনভর বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস

Date:

Share post:

ফের বৃষ্টির (Weather Forecast for Heavy Rainfall in Bengal) আশঙ্কা । ফের বৃষ্টিতে ভাসবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) । আর তার জেরে আজ, শনিবার সারাদিন ধরেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে রবি ও সোমবার খারাপ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর, আরব সাগরে দু’টি নিম্নচাপ রয়েছে। লাক্ষাদ্বীপ দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ।আর এই জোড়া নিম্নচাপ ও পূবালী হওয়ার দাপটে ফের বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। বর্ষা বিদায় নিলেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দশমীর দিন সকাল থেকেই কলকাতায় আকাশ ছিল আংশিক মেঘলা। দুপুরের পর বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়ে যায়।

আর শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও শনিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বাড়বে বৃষ্টির দাপট। সমুদ্রে যাঁরা রয়েছেন তাঁদের শনিবার সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

advt 19

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...