Saturday, March 14, 2026

রায়পুরে বিশেষ ট্রেনে বিস্ফোরণ: আহত ৬ জওয়ান, প্রশ্নের মুখে সেনা

Date:

Share post:

যশপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার 24 ঘণ্টার মধ্যেই ফের অঘটন ছত্তিশগড়ে (Chattisgar)। রায়পুরে (Raipur) সিআরপিএফয়ের (CRPF) বিশেষ ট্রেনে বিস্ফোরণে আহত ছয় জওয়ান। আহতরা হলেন রমেশ লাল, রবীন্দ্র কর, চবন বিকাশ লক্ষ্মণ, সুশীল, দীনেশ কুমার পেকরা। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই বিস্ফোরণস্থলে পৌঁছে তদন্ত শুরূ করেছে ফরেনসিক দল। ট্রেনটিতে সেনাবাহিনীর বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। পরিবহনের পদ্ধতি নিয়ে প্রশ্নের মুখে সেনা।

শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ রায়পুর স্টেশনে দাঁড়িয়ে থাকা আধা সামরিক বাহিনীর একটি বিশেষ ট্রেনে আচমকা বিস্ফোরণ ঘটে বলে সূত্রের খবর। ট্রেনটি সিআরপিএফয়ের ২১১ নম্বর ব্যাটালিয়নের তিন কোম্পানি জওয়ান নিয়ে ওড়িশার ঝাড়সুগরা থেকে জম্মু যাচ্ছিল। ট্রেনটিতে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক ছিল। প্রাথমিক তদন্তে খবর, একটি কামরা থেকে আরও একটি কামরায় নিয়ে যাওয়ার সময় এক জওয়ানের হাত থেকে ‘ইগনাইটর সেট’ ও ‘এস ডি কার্তুজ’-এর একটি বাক্স পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

এই ঘটনায় বিস্ফোরক নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। সেনাবাহিনীতে ব্যবহার হওয়া অত্যন্ত শক্তিশালী ডিটোনেটরগুলি (detonator) স্টেশনে ভিড়ের মধ্যে বিস্ফোরণ হলে ভয়াবহ আকার নিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:বিপুল ভোটে রাষ্ট্রসঙ্ঘে নির্বাচিত ভারত, লজ্জার হার পাকিস্তানের 

advt 19

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...