Monday, May 11, 2026

Raavan : খলনায়কের চরিত্রে এবার জিৎ?

Date:

Share post:

এবছর দুর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ (Jeet)- মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ছবি বাজি (Baazi)। ‘বাজি’ ছবি দিয়েই প্রথমবার জুটি বাঁধলেন জিৎ-মিমি। এই ছবি মুক্তি পাওয়ার পরপরই আগামী ছবির প্রথম পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন জিৎ। পোস্টারে দেখা গেল তার একেবারে অন্য লুক।

আরও পড়ুন: জ্বালানির দামে নয়া রেকর্ড! কলকাতায় পেট্রোল পেরলো ১০৬ টাকা

শুক্রবার দশমীর দিনই ইনস্টাগ্রামে তাঁর আগামী ছবির পোস্টার শেয়ার করেন জিৎ। ছবির নাম ‘রাবণ’ (Raavan)। পোস্টারে জিতের লুক দেখেই প্রশ্ন জাগছে তাহলে কি এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে পর্দার নায়ককে! পোস্টারে তাঁর লুক খানিকটা চমকে দেওয়ার মতো। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি এবং ভ্রুতে কাটা দাগ। একেবারে খলনায়কের লুক। এছাড়াও পোস্টারের ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর চোখের মণির রং। একটি মণির রং বাদামী ও অপরটির রং লাল।

এর আগে খলনায়কের চরিত্রে  বড়পর্দায় দেখা যায়নি জিৎকে। ‘রাবন’ পরিচালনা করবেন নতুন পরিচালক এমএন রাজ (MN Raj)।  পরিচালক রাজা চন্দের (Raja Chanda) সহকারী হিসাবে আগে কাজ করছেন তিনি, এটিই তাঁর পরিচালিত প্রথম ছবি। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন জিৎ। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।

advt 19

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...