Saturday, March 14, 2026

বৃষ্টি ও ধসে কেরলে মৃতের সংখ্যা বেড়ে ২৬, নিখোঁজ বহু, সাহায্যের আশ্বাস শাহের

Date:

Share post:

নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে কেরলে(Kerala)। গত শুক্রবার থেকে বন্যা ও ভূমিধসের ফলে কেরলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। বহু মানুষের কোন খোঁজ মিলছে না। রবিবার দিনভর রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(Pinarai Vijayan) দ্রুত উদ্ধার কাজ চালাতে সেনাবাহিনীর তিন শাখাকেই অনুরোধ জানিয়েছেন। কোট্টায়াম ও ইদুক্কি জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। জরুরি পরিস্থিতির জন্য তৈরি রাখা আছে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবল দুর্যোগের কারণে ১৯ অক্টোবর পর্যন্ত শবরীমালা মন্দিরের যেন কোন দর্শনার্থী না যান। কারণ প্রবল বৃষ্টিতে সেখানকার রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায়। ভেসে গিয়েছে একাধিক বাড়ি।

মুখ্যমন্ত্রীর অফিস থেকে রাজ্যবাসীর কাছে অনুরোধ করা হয়েছে তাঁরা যেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসেন। কোনও পাহাড় বা নদীর কাছাকাছি না যান। ইতিমধ্যেই রাজ্যের ৫ জেলায় জারি করা হয়েছে লাল সর্তকতা। সাতটি জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে।

advt 19

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...