Thursday, June 25, 2026

বেঙ্গালুরুতে রাতারাতি হেলে পড়ল বহুতল, উদ্ধার ৩২টি পরিবার

Date:

Share post:

মাত্র ৩ বছর আগে তৈরি হয়েছিল সাত তলা পুলিশ আবাসন। আচমকাই হেলে পড়ল বেঙ্গালুরুর সেই বহুতলটি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ওই বহুতল থেকে ৩২টি পরিবারকে উদ্ধার করা হয়েছে। এত কম সময়ে বিশাল ওই বহুতলের নীচের তলায় ফাটল ধরল বা সেটি কেনই বা হেলে পড়লো তা নিয়ে রীতিমত চিন্তিত বাসিন্দারা।

আরও পড়ুন:নেতাজি তাঁর প্রাপ্য সম্মান পাননি: কংগ্রেসকে খোঁচা অমিত শাহের

পুলিশ সূত্রের খবর, বেঙ্গালুরুর বিন্নি মিল এলাকার ওই বহুতলের নীচে বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে। তার ফলে বহুতলটি এক দিকে সামান্য হেলে গিয়েছে। ওই বহুতলের বাসিন্দাদের নগরভাভি এলাকার একটি বহুতলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত তিন সপ্তাহে বেঙ্গালুরুতে হেলে পড়ার জন্য তিনটি বহুতল ভেঙে ফেলা হয়েছে।

একের পর এক বহুতলের ভিত আলগা হয়ে যাওয়ার কারণ হিসেবে  অতিরিক্ত বৃষ্টিকে দায়ী করেছে প্রশাসন। তাদের তরফে জানানো হয়েছে, “আমরা প্রায় ৩০০টি বাড়িকে চিহ্নিতকরণ করেছি ভেঙে ফেলার জন্য। এই মর্মে বাড়ির মালিকদের একটি নোটিসও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মালিকদের আমরা নোটিস পাঠিয়েছি। তাঁদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।’’
advt 19

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...