Wednesday, June 17, 2026

গোরক্ষপুরে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার ৬ পুলিশ কর্মী

Date:

Share post:

গোরক্ষপুরের(Gorakhpur) এক হোটেলে মণীশ গুপ্তা(Manish Gupta) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল পুলিশের(Police) বিরুদ্ধে। যদিও পুলিশ ওই অভিযোগ অস্বীকার করে। তবে শেষ পর্যন্ত ওই ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ পুলিশকর্মীকে গ্রেফতার(Arrtest) করল রাজ্য পুলিশ।

মণীশ গুপ্তা হত্যার ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিল, যোগীর আমলে উত্তরপ্রদেশে জঙ্গল রাজ কায়েম হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। কারণ তিনি এই খুনের ঘটনায় দোষী পুলিশ অফিসারদের রীতিমতো আড়াল করছেন।

এরই মধ্যে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং একটি ভিডিয়ো টুইট করেন। ওই ভিডিয়ো সামনে আসার পর এই খুনের ঘটনা নতুন মোড় নেয়। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা মৃত ব্যবসায়ী মণীশ গুপ্তার পরিবারকে অভিযোগ দায়ের না করার পরামর্শ দিচ্ছেন। ভিডিয়োতে দেখা যায়, গোরক্ষপুরের জেলাশাসক বিজয়কিরণ আনন্দ মৃত ব্যবসায়ীর স্ত্রীকে বলছেন, তাঁরা যেন আদালতে মামলা দায়ের না করেন। কারণ এ ধরনের মামলাগুলি বছরের পর বছর চলতেই থাকে। একই সঙ্গে পুলিশ আধিকারিক বিপিন টাডাকে বলতে শোনা যায়, আপনার স্বামীর সঙ্গে তো পুলিশের কোনও শত্রুতা ছিল না। তাহলে পুলিশ কেন তাঁকে মারবে। তবে আপনি বলেছিলেন বলেই আমি অভিযুক্ত পুলিশ কর্মীদের সাসপেন্ড করেছি। তারা যতক্ষণ না নির্দোষ প্রমাণ হয় ততক্ষণ তাদের কোনওভাবেই কাজে ফেরানো হবে না। তাই আপনাকে অনুরোধ আপনি এটা নিয়ে বেশি হইচই করবেন না।

আরও পড়ুন:বেঙ্গালুরুতে রাতারাতি হেলে পড়ল বহুতল, উদ্ধার ৩২টি পরিবার

রাজনৈতিক মহল মনে করছে, সামনে নির্বাচন না থাকলে পুলিশকর্মীরা একজন নিরীহ মানুষকে খুন করার পরেও নিশ্চিতভাবেই বহাল তবিয়তেই ঘুরে বেড়াতেন।

বিরোধীদের তোলা জঙ্গলরাজ কায়েমের অভিযোগ মণীশ গুপ্তা খুনের ঘটনায় যেন আরও একবার প্রমাণ হল। সম্প্রতি উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের রমরমা বেড়েছে। প্রায় প্রতিটি জেলাতেই ঘটেছে একের পর এক চাঞ্চল্যকর খুন ও ধর্ষণের ঘটনা। কিন্তু কোন ক্ষেত্রেই দোষীরা সাজা পায়নি। হাথরসের ঘটনায় দোষীদের বিচার আজও হয়নি। এসব ঘটনায় যথেষ্টই ব্যাকফুটে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে এসব ঘটনা দলের বিপক্ষে যেতে পারে বুঝেই যোগী সরকার তড়িঘড়ি করে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ কর্মীদের গ্রেফতার করল।

advt 19

 

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...