Tuesday, March 17, 2026

বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার যুবরাজ সিং, অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পেলেন তিনি

Date:

Share post:

বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হল ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে ( yuvraj singh)। পরে অবশ্য অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পেয়ে যান যুবরাজ।

প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন যুজবেন্দ্র চ‍্যাহাল। সেই ভিডিও নিয়ে রোহিত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে বৈষম্যমূলক মন্তব্য করেন যুবরাজ। সেই সময় তাঁকে গ্রেফতার করার দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই সময় ওই মন্তব্য করার জন‍্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন যুবি। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় তাকে। পরে অবশ্য অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পান যুবরাজ।

সেই সময় টুইটারে ক্ষমা চেয়ে ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলেছিলেন, “আমি কখনও কোনও জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেওয়ায় বিশ্বাস করি। মানুষ একে অপরকে নিঃস্বার্থ ভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমার একটি কথার অন্য অর্থ বার করা হয়েছে, যেটা অনভীপ্রেত। ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভারতকে ভালবাসি আর ভারতবাসী সব সময় আমার অন্তরে থাকে।”

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দিলেন মেন্টর মাহি

advt 19

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...