Thursday, June 25, 2026

কাটেনি জট, আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের আন্দোলন

Date:

Share post:

পুজো কেটে গেলেও কাটল না জট। আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের অনশন, বিক্ষোভ। দাবি দাওয়া না মানা হলে, আন্দোলন থেকে পিছপা হবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীদের একাংশ।এই হাসপাতালে চিকিত্‍সক পড়ুয়াদের একাংশের রিলে অনশনের ৩৩৫ ঘণ্টা পার হয়ে গিয়েছে। পড়ুয়াদের দাবি, হাসপাতালের অধ্যক্ষ পদত্যাগ না করলে অনশন প্রত্যাহার করা হবে না।

আরও পড়ুন – গড়িয়াহাটে বন্ধ তিনতলা বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ

মোহিত মঞ্চে ত্রিপাক্ষিক বৈঠকের পরেও কাটেনি জটিলতা। জট কাটাতে মোহিত মঞ্চে বৈঠক হয়। বৈঠকে ছিলেন ৪ বিধায়ক ও ১ সাংসদ।পাশাপাশি বৈঠকে হাজির ছিলেন আন্দোলনরত পড়ুয়াদের প্রতিনিধিরাও। বৈঠকে উপস্থিত ছিলেন আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের ৩ সদস্যও। এমনকি বৈঠকের প্রস্তাব নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।ইতিমধ্যে অনশনরত ৪ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। অচলাবস্থা কাটাতে ডিএমই-র মধ্যস্থতায় সমাধানসূত্র দেওয়া হয়েছিল। কিন্তু পড়ুয়াদের একাংশের মূল দাবি, অধ্যক্ষের পদত্যাগ। সেই দাবি না মেটা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।

advt 19

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...