Tuesday, June 23, 2026

ফেরালেন প্রস্তাব, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্ব নিতে নারাজ লক্ষণ

Date:

Share post:

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব নিতে নারাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ( Vvs laxman)। এত দিন এই অ্যাকাডেমির দায়িত্ব ছিলেন  রাহুল দ্রাবিড় ( Rahul Dravid) । কিন্তু সূত্রের খবর টি-২০ বিশ্বকাপের( T-20 world cup) পর ভারতের কোচ পদে দু’বছরের জন‍্য নিযুক্ত হতে চলেছেন দ্রাবিড় । তাই তাঁর ছেড়ে যাওয়া পদে লক্ষ্মণকে চেয়েছিল বিসিসিআই ( Bcci)। আর সেই প্রস্তাবই ফিরিয়ে দেন লক্ষণ। এই মুহূর্তে বাংলার রঞ্জি দলের ব্যাটিং পরামর্শদাতা তিনি। এ ছাড়া আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর পদে রয়েছেন লক্ষণ।

বিরাটদের কোচের পদে রাহুলের জায়গা পাকা হওয়ার পরই জাতীয় অ্যাকাডেমির প্রধান পদে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে যাঁকে নেওয়া হবে, তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি হবে। তিনি বোর্ড সচিবের অধীনে থাকবেন।”

সূত্রের খবর, অ্যাকাডেমির প্রধানের পদে লক্ষ্মণকে প্রথম পছন্দ ছিল বোর্ডের। কিন্তু লক্ষ্মণ ভারতীয় বোর্ডের প্রস্তাব নাকচ করে দেন। যার ফলে আবার নতুন করে সেই প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই।

আরও পড়ুন:বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার যুবরাজ সিং, অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পেলেন তিনি

advt 19

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...