Sunday, June 21, 2026

থিয়েটারে ডেবিউ মিঠুন-কন্যা দিশানির

Date:

Share post:

এবার মিঠুন চক্রবর্তী-কন্যা দিশানি জোরকদমে কাজ করছেন অভিনয় জগতে‌। লি স্ট্র্যার্সবার্গ ইনস্টিটিউটে কেমবারলি হ্যারিস পরিচালিত সেমিনার-এ অভিনয় করেছেন তিনি।

ইতিমধ্যেই কিংবদন্তি শিল্পী আল পাচিনোর সামনে নাটকে অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন দিশানি। বেশ কয়েকবছর ধরেই অভিনয় শিখছেন মিঠুন-কন্যা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নাটকে অভিনয় করা তাঁর কাছে অসাধারণ অনুভূতি ছিল। শুরু থেকেই তাঁর অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। দিশানি জানান,”আল পাচিনো স্যারের সামনে পারফর্ম করার সুযোগ অকল্পনীয়। আশা করি বাবাকে গর্বিত করতে পারব।” তাঁর কথায়, ‘আমি থিয়েটার ভালোবাসি। শুরুটা অসাধারণ হল। প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুন: কিছু খাচ্ছে না , কথা বলছে না, আরিয়ানকে শান্ত করতে হাতে গীতা -কোরান দেওয়া হল 

২০১৭ সালে ‘হোলি স্মোক’ ছবি দিয়ে অভিনয় জগতে আসেন দিশানির। ছবির পরিচালক ছিলেন উশমে চক্রবর্তী। উশমে সম্পর্কে দিশানির দাদা হয়। এছাড়াও ‘আন্ডারপাস’, ‘সুটেবল এশিয়ান ডেটিং উইথ পিএমবি’ নামের দুটি ছবিতেও অভিনয় করেছেন দিশানি।

advt 19

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...