Sunday, June 21, 2026

NRC-র সমর্থন আর কুমিল্লাকাণ্ডের প্রতিবাদ! ‘ভন্ডদের’ তুলোধনা কৃশানুর

Date:

Share post:

বাংলাদেশের কুমিল্লার ঘটনাকে ইস্যু করে বাংলায় রাজনৈতিক অশান্তি তৈরির চেষ্টা করছেন অনেকেই। গেরুয়া শিবির এই ঘটনা নিয়ে জলঘোলা করতে নেমে পড়েছে। এই প্রবণতা বিরুদ্ধে সরব হলেন তৃণমূল (Tmc) নেতা কৃশানু মিত্র (Krishanu Mitra)। সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি লেখেন, যাঁরা ভারতে এনআরসি-সিএএ-কে সমর্থন জানিয়ে এখন বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে সরব হচ্ছেন, তাঁরা আসলে “ভন্ড-প্রতারক”।

কৃশানু লেখেন,”আপনি কি একজন ভারতীয়, আর এখন বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে খুব চিন্তিত??? আবার কিছুদিন আগে আপনিই কি লাফিয়ে লাফিয়ে CAA/NRC কে সমর্থন জানিয়েছিলেন??? তাহলে জেনে নিন আপনি হয় একজন ভন্ড, প্রতারক…”

আরও পড়ুন- ফেরালেন প্রস্তাব, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্ব নিতে নারাজ লক্ষণ

কুমিল্লার ঘটনা নিয়ে রাজ্য বিজেপির নেতারা সরব হওয়ার অনেক আগেই, এই বিষয় নিয়ে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে, ওপার বাংলার ঘটনা নিয়ে যেতে রাজ্যে কোনও রকম প্ররোচনামূলক অশান্তি তৈরি না হয় তার থেকে সতর্ক নজর রাখা হয়েছে। কিন্তু এর মধ্যেও উস্কানি দিচ্ছে গেরুয়া শিবির। অথচ এনআরসি-সিসিএ-এর নাম করে ভারত থেকে বাংলাদেশী নাগরিকদের তাড়ানোর রাস্তা কেন্দ্রের বিজেপি সরকারি করছে। তাদের এই ভন্ডামির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতা কৃশানু।

advt 19

 

 

 

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...