Tuesday, April 21, 2026

“সংখ্যালঘুদের নিরাপত্তা দিন”, বাংলাদেশ প্রশাসনকে লিখিত আর্জি কলকাতা ইসকনের

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মধ্যেই হিংসার আগুনে উতপ্ত বাংলাদেশ। সে দেশের সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা ও সন্ত্রাসের ঘটনায় নিন্দার ঝড় বইছে এপার বাংলাতেও। পুজোমণ্ডপে হামলা চালিয়ে দেবীমূর্তি ভাঙার পাশাপাশি মন্দিরে ভাঙচুর, সংখ্যালঘুদের ঘরবাড়িতে আগুন লাগানোর মতো অভিযোগ উঠছে। হামলায় মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে বাংলাদেশে। শেখ হাসিনা প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করে পদক্ষেপ নিয়েছে। কিন্তু তাতেও হিংসার ঘটনা পুরোপুরি থামেনি।

এবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতার ইসকন কর্তৃপক্ষ। লিখিত বিবৃতি জারি করে বাংলাদেশ প্রশাসনের কাছে কর্তৃপক্ষের আর্জি, ”সংখ্যালঘুদের নিরাপত্তা দিন।” একইসঙ্গে হিংসার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সংখ্যালঘু হিন্দুদের পাশাপাশি ক্রিশ্চান, বৌদ্ধদের ধর্মের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে ইসকনের পক্ষ থেকে।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...