Tuesday, April 21, 2026

শেষপর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করল CBSC বোর্ড

Date:

Share post:

বর্তমানে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই অবশেষে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSC)।
কেন্দ্রীয় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in
এ প্রকাশিত ডেটশিট অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বাদশ প্রথম টার্মের পরীক্ষা।
দশম শ্রেণীর প্রথম টার্মের পরীক্ষা শুরু হতে চলেছে ৩০ নভেম্বর থেকে। চলবে ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে ১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত
করোনা পরবর্তী পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা দুটি টার্মে ভাগ করা হয়েছে। বিষয়গুলিকেও মেজর এবং মাইনর হিসেবে ভাগ করা হয়েছে। মূলত অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে এই পরীক্ষায়।

আরও পড়ুন- করোনা নিয়ে সতর্ক রাজ্য, ছুটি বাতিল করে খুলছে স্বাস্থ্যকেন্দ্র
প্রথম টার্মের পরীক্ষা হবে নভেম্বর ও ডিসেম্বর মাসে। আর দ্বিতীয় টার্মের পরীক্ষা হবে পরের বছর অর্থাৎ ২০২২ এর মার্চ এবং এপ্রিল মাসে। দ্বিতীয় টার্মে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুই ধরনের প্রশ্নই থাকবে।

দশম শ্রেণীর পরিক্ষার সময়সূচি
৩০ নভেম্বর (মঙ্গলবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – সোশ্যাল সায়েন্স।
২ ডিসেম্বর (বৃহস্পতিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – সায়েন্স।
৩ ডিসেম্বর (শুক্রবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – হোম সায়েন্স।
৪ ডিসেম্বর (শনিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ম্যাথেমেটিক্স স্ট্যান্ডার্ড, ম্যাথেমেটিক্স বেসিকস।
৮ ডিসেম্বর (বুধবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – কম্পিউটার অ্যাপ্লিকেশন।
৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – হিন্দি কোর্স – এ, হিন্দি কোর্স – বি।
১১ ডিসেম্বর (শনিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ইংরেজি (ল্যাঙ্গুয়েজ এবং লিটেরেচার)।

দ্বাদশ শ্রেণীর পরিক্ষার সময়সূচি
কেন্দ্রীয় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in থেকে ডাউনলোড করা যাবে।

advt 19

 

Related articles

প্রথম দফায় ১০০ শতাংশ ওয়েবকাস্টিং! ১৫২ আসনে ভোট, কড়া নজর কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনেই রাজ্যে বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই দফায় জনমত প্রতিফলিত...

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...