Sunday, June 21, 2026

বিজেপি শাসিত রাজ্যগুলিকে পিছনে ফেলে শ্রমিকদের নাম নথিভুক্তিকরণে দ্বিতীয় বাংলা

Date:

Share post:

শ্রমিকদের নাম নথিভুক্তিকরণে দ্বিতীয় বাংলা। দেশের বিজেপি (BJP) শাসিত রাজ্য উত্তরপ্রদেশ(UttarPradesh), মধ্যপ্রদেশ(MadhyaPradesh) এবং অসমকে (Assam) পিছনে ফেলে অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের ক্ষেত্রে কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী এগিয়ে গেল পশ্চিমবঙ্গ (West Bengal)। সারা দেশের নিরিখে দু’নম্বরে বাংলা। প্রথম স্থানে রয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা (Odisha)।

আরও পড়ুন-বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা : রাজ্যে শান্তি বজায় রাখতে সতর্ক নবান্ন

রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য ভিত্তিক যে তালিকা প্রকাশিত হয়েছে তাতেই দু’নম্বরে জায়গা করে নিয়েছে বাংলা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের (Union Ministry of Labor) বিশ্লেষণের পরেই এই তালিকা প্রকাশিত হয়েছে। তাই আরও একবার বাংলার প্রশংসা করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অগাস্ট মাস থেকেই ই-পোর্টালে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন-লখিমপুর মামলা: ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে, রেল রোকো কর্মসূচিতে কৃষকরা

মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করছে সরকার। গত বছর করোনা মহামারীর সময় থেকেই অসংগঠিত শ্রমিকদের হাঁটা পথে নিজ রাজ্যে ফেরার করুণ ছবি সামনে এসেছিল। তারপরেই জানা যায় এখনও পর্যন্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কোনও তথ্য ভাণ্ডার কেন্দ্রীয় সরকারের কাছে নেই। এরপরই গত বছর ২৯ জুলাই এ সংক্রান্ত একটি শুনানির সময় শীর্ষ আদালত থেকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য একটি ই-পোর্টাল (E-Portal) চালু করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেকটি রাজ্য সরকারের কাছেও এই নির্দেশ আসে।

advt 19

 

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...