Friday, June 26, 2026

প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় ভারতের, ৭ উইকেটে হরাল ইংল‍্যান্ডকে, দুরন্ত ব‍্যাটিং ঈশান কিষাণের

Date:

Share post:

প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় পেল ভারত( india)। টি-২০ বিশ্বকাপের ( t-20 world cup) আগে সোমবার ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম‍্যাচ খেলতে নেমেছিল বিরাট কোহলির দল। সেই ম‍্যাচে জস ব‍্যাটলারের দলকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ম‍্যাচের সেরা পারফরম্যান্স ঈশান কিষাণ, মহম্মদ শামির। বিশ্বকাপের আগে এই জয় যে অনেটাই মনোবল বাড়াল টিম ইন্ডিয়ার,তা বলার অপেক্ষা রাখে না।

ম‍্যাচে এদিন টসে জিতে ইংল‍্যান্ডকে ব‍্যাট করতে পাঠায় বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ করে ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের হয়ে  সর্বোচ্চ রান জনি ব্রিস্টোর। ৪৯ রান করেন তিনি। ৪৩ রান করে অপরাজিত মইন আলি। ৩৯ রান করেন লিভিংস্টোন। ১৮ রান করেন জস ব‍্যাটলার। ভারতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রাহুল চাহার।

জবাবে ব‍্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং ঈশান কিষাণ এবং কে এল রাহুল। ৭০ রান করেন ঈশান। ৫১ রান করেন রাহুল। ১১ রান করেন অধিনায়ক কোহলি। ২৯ রানে অপরাজিত পন্থ। বিশ্বকাপের আগে রাহুল এবং ঈশানের পার্টনারশিপ ভরসা দিতেই পারে অধিনায়ক বিরাট কোহলিকে।

আরও পড়ুন:‘দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চাই’, বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ

advt 19

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...