Thursday, June 25, 2026

‘দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চাই’, বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ

Date:

Share post:

এসসি ইস্টবেঙ্গলে ( Sc eastbengal) কোচ হওয়ার পর এই  প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz)। আইএসএলের (ISL) প্রস্তুতি শুরুর করে দিয়েছেন দু’সপ্তাহ হল। দল নিয়ে স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান এবং গুরুত্বপূর্ণ ডার্বি জিততে চান সমর্থকদের জন্য।

দু’টি প্রস্তুতি ম্যাচে ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ। দোভাষীর মাধ্যমে মানোলো বললেন, ‘‘আমাদের দলে অনেক দক্ষ ফুটবলার আছে। প্রত্যেকের পরিশ্রম করার ক্ষমতায় আমি খুশি। আমরা এখন খেলোয়াড়দের জানছি, সবাইকে বোঝার চেষ্টা করছি এবং পরীক্ষা নিচ্ছি। আগামী সপ্তাহগুলিতে আমাদের স্কোয়াড চূড়ান্ত করে ফেলব।’’

রবি ফাওলারের প্রশিক্ষণে গত মরশুমে সন্তোষজনক পারফরম্যান্স করতে পারেনি দল। তা নিয়ে যথেষ্ট অবগত হলেও অরিন্দম-চিমাদের কোচ বলে দিলেন, ‘‘গত মরশুম অতীত। আমরা ভাবছি এই মরশুম নিয়ে। গতবারের থেকে এবার উন্নত পারফরম্যান্স করতে চাই। কারণ, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য আমরা সেরাটা দিতে চাই।’’

জৈব সুরক্ষা বলয়ে থাকার অভিজ্ঞতা তাঁদের রয়েছে। তাই শারীরিক ও মানসিকভাবে তাঁর কোচিং টিম তৈরি বলেই জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ। একই সঙ্গে আগামী ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলার জন্য ইস্টবেঙ্গল যে তৈরি হয়ে যাবে তাও জানিয়ে দিতে ভুললেন না রিয়াল মাদ্রিদের জুনিয়র দলের প্রাক্তন কোচ। মানোলো বললেন, ‘‘ডার্বি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা শুধু তিন পয়েন্ট পাওয়ার জন্য নয়, এই ম্যাচটা আমরা সমর্থকদের জন্য জিততে চাই। কিন্তু আমরা লিগের ২০টি ম্যাচেই ভাল ফল করার জন্য প্রস্তুত।’’

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নজির গড়লেন ক‍্যাম্ফার, নিলেন চার বলে চার উইকেট

advt 19

 

 

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...