Thursday, June 25, 2026

বৃষ্টিতে নাজেহাল দিল্লি, উত্তরাখণ্ডে জারি রেড অ্যালার্ট

Date:

Share post:

অসময়ের বৃষ্টিতে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। অন্যদিকে, পাহাড়ে ধস নামার ফলে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

রবিবার থেকে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ব্যাহত দিল্লির স্বাভাবিক জীবনযাত্রা। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিনটিতেই জমা জল আর মারাত্মক যানজটের ফলে সেন্ট্রাল দিল্লি, এয়ারপোর্ট রোড-সহ বেশকিছু প্রধান প্রধান রাস্তা কার্যত থমকে গিয়েছে। জল জমেছে এয়ারপোর্টের কাছে আন্ডারপাসেও। সেখানে আটকে গিয়েছে বেশ কিছু গাড়ি। তবে শুধু দিল্লি নয়, একই অবস্থা উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড-সহ আশপাশের সব রাজ্যেই। জাতীয় আবহাওয়া দফতর সূত্রে সোমবার দিনও বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন-গড়িয়াহাটের জোড়া খুনে পরিচিতরাই: প্রাথমিক তদন্তে মত পুলিশের

এমনকী জম্মু-কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ,পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই পাহাড়ে ধস নামার ফলে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

আগামী দু’দিনের জন্য চারধাম যাত্রাও বন্ধ রাখা হয়েছে। কেদারনাথ যাত্রায় যাঁরা সেখানে আটকে আছেন তাঁদের ফিরিয়ে আনার চেষ্টাও করা হচ্ছে। জাতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে নরেশ কুমার জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলেই দিল্লি-সহ আশপাশের এলাকার আবহাওয়ার এই পরিবর্তন। এই অবস্থা চলবে আগামী ৪৮ ঘণ্টা।

advt 19

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...