Thursday, June 25, 2026

টি-২০ বিশ্বকাপে নজির গড়লেন ক‍্যাম্ফার, নিলেন চার বলে চার উইকেট

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে( T-20 world cup) রেকর্ড গড়লেন আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার ( Curtis Campher)। প্রথম আইরিশ বোলার  হিসেবে রেকর্ড বুকে নাম তুললেন ক্যাম্ফার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে পরপর ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাসে নাম তুললেন ২৬ বছর বয়সি আয়ারল্যান্ডের ফাস্ট বোলার। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ‘ডাবল হ্যাটট্রিক’। ব্রেট লি’র পর দ্বিতীয় বোলার হিসেবে ছেলেদের টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ক্যাম্ফার। এর আগে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান টি-২০ আন্তর্জাতিকে পরপর ৪ বলে ৪ উইকেট নেন। মালিঙ্গা এই কৃতিত্ব দেখিয়েছেন দু’বার।

টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের ইনিংসের দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন ক্যাম্ফার। পরপর চার বলে আউট করেন কলিন অকারম্যান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস ও ভ্যান ডার মারউইকে। বিশ্বকাপের মঞ্চে প্রথম আইরিশ বোলার হিসেবে এমন কীর্তি গড়ে উচ্ছ্বসিত ক্যাম্ফার।

আরও পড়ুন:পাকিস্তান ক্রিকেট দলে অভিজ্ঞতার অভাব রয়েছে বলে মনে করছেন আফ্রিদি

advt 19

 

 

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...