Wednesday, June 24, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় পেল ভারত। টি-২০ বিশ্বকাপের আগে সোমবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম‍্যাচ খেলতে নেমেছিল বিরাট কোহলির দল। সেই ম‍্যাচে জস ব‍্যাটলারের দলকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া।

২) টি-২০ বিশ্বকাপে রেকর্ড গড়লেন আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার। প্রথম আইরিশ বোলার  হিসেবে রেকর্ড বুকে নাম তুললেন ক্যাম্ফার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে পরপর ৪ বলে ৪ উইকেট নিলেন তিনি।

৩) এসসি ইস্টবেঙ্গলে কোচ হওয়ার পর এই  প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ। দল নিয়ে স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান এবং গুরুত্বপূর্ণ ডার্বি জিততে চান সমর্থকদের জন্য।

৪) খোশমেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। সতীর্থ শিখর ধাওয়ানের ব্যাটিং স্টান্স নকল করলেন ভারত অধিনায়ক। ৩১ সেকেন্ডের সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোহলি। পোস্ট হতেই ভাইরাল ভিডিও।

৫) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব নিতে নারাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ । এত দিন এই অ্যাকাডেমির দায়িত্ব ছিলেন  রাহুল দ্রাবিড়  ।

৬) শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম‍্যাচ খেলতে নামবে পাকিস্তান। তার আগে পাকিস্তান দল নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি বললেন, পাকিস্তান দলে ধারাবাহিকতার অভাব রয়েছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

advt 19

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...