Friday, June 26, 2026

বাংলা আবাস যোজনা: ৩০ লক্ষ রাজ্যবাসীর মাথার উপর ছাদ দিয়েছেন মমতা

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে একের পর এক প্রকল্পের বাস্তবায়ন ঘটিয়ে বাংলার মানুষের কাছে “কল্পতরু” হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার “বাংলা আবাস যোজনা” প্রকল্পের সাফল্য সামনে এলো। যে প্রকল্পের মাধ্যমে ৫ বছরে প্রায় ২৮ থেকে ৩০ লক্ষ রাজ্যবাসীর মাথার উপর ছাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার। এই প্রকল্পে সংশ্লিষ্ট জেলাগুলিকে দেওয়া লক্ষ্যমাত্রার প্রায় পুরোটাই সম্পন্ন হয়েছে।

 

তৃণমূল রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৬-১৭ সালে শুরু হয় এই প্রকল্প। আর্থ-সামাজিক সমীক্ষার উপর ভিত্তি করে ঠিক হয়, এই প্রকল্পের সুবিধা কারা পাবেন। সেই হিসেবের উপর ভিত্তি করে গত ৫ বছরে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৩৪ লক্ষের বেশি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। যার ৭৫ শতাংশের বেশি গৃহনির্মাণ সম্পন্ন করেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, বাংলা আবাস যোজনায় গৃহনির্মাণ প্রকল্পে দেওয়া টার্গেটের প্রায় ৯৮ শতাংশ পূরণ করে রাজ্যের শীর্ষে কোচবিহার জেলা। ৮০ শতাংশের বেশি কাজ সেরে ফেলেছে আরও ৫টি জেলা। ৭৫ শতাংশের বেশি গৃহনির্মাণ করেছে ৬টি জেলা। পিছিয়ে থাকা জেলাগুলিকে দ্রুত লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। সবমিলিয়ে প্রায় ৩০ লক্ষ অসহায় মানুষের মাথার উপর ছাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

advt 19

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...