Monday, May 18, 2026

মোদি এবার জেমস বন্ড 007! ব্যঙ্গ চিত্রে প্রধানমন্ত্রীকে ৭ বছরে জোড়া গোল্লা ডেরেকের

Date:

Share post:

ব্যঙ্গ চিত্রে এবার প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) সঙ্গে হলিউড বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের (James Bond) তুলনা করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brien)। আজ, মঙ্গলবার ডেরেক ও’ব্রায়েন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে জেমস বন্ডের সাজে মোদির একটি মিম। এই ব্যঙ্গ চিত্রে লেখা রয়েছে, “ওরা আমাকে ০০৭ বলে। ০ উন্নয়ন, ০ আর্থিক বৃদ্ধি, ৭ বছরের আর্থিক ব্যবস্থাপনা।”

আসলে ডেরেকের বার্তা, নরেন্দ্র মোদির ৭ বছরের প্রধানমন্ত্রিত্বে দেশের উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির নিরিখে ভারতবাসীর প্রাপ্তির ঝুলি শূন্য (০)। পাশাপাশি, সাদা-কালো ওই ব্যঙ্গ চিত্রের মাধ্যমে তৃণমূল সাংসদ খুব ইঙ্গিতপূর্ণ ভাবে সাহিত্যিক ইয়ান ফ্লেমিংয়ের গল্পের খুনের লাইসেন্সধারী ব্রিটিশ চরের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির তুলনা টেনেছেন বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।

আরও পড়ুন- মেন্টর ধোনিতে মজেছেন রাহুল, বললেন, মাহির প্রত্যাবর্তন দলের কাছে ইতিবাচক দিক

advt 19

 

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...