Thursday, May 14, 2026

বাবার সঙ্গে এনসিবি দফতরে অনন্যা, জিজ্ঞাসাবাদ সেই সমীর ওয়াংখেড়ে

Date:

Share post:

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে এলেন অভিনেত্রী অনন্যা পান্ডে। সঙ্গে আছেন বাবা চাঙ্কি পাণ্ডেও। জানা গিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে ।এনসিবি ইতিমধ্যেই অনন্যা ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করেছে। শাহরুখ পুত্র আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট -এর সূত্র ধরেই অনন্যার খোঁজ পেয়েছে এনসিবি। এমনটাই দাবি এনসিবি অফিসারদের । বৃহস্পতিবার মাদক-কাণ্ডে তাঁকে তলব করে এনসিবি। অভিনেত্রীর গাড়ি ঘিরে সাংবাদিকদের ভিড়। শোনা যাচ্ছে, এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েই অনন্যাকে জেরা করবেন।

শাহরুখ-পুত্র আরিয়ানের (Shahrukh son Aryan) পরে এবার নারকোটিক্স কন্ট্রোল (NCB) ব্যুরোর (এনসিবি)-র দফতরে ডেকে পাঠানো হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের (Chanki Pandey) মেয়ে অনন্যা পান্ডে (Ananya Pandey) বলিউডের নবীন প্রজন্মের অভিনেত্রী। এনসিবি সূত্রে জানা গিয়েছে মাদক কান্ডে আরও কিছু তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য চাঙ্কি পাণ্ডের কন্যাকে ডাকা হয়েছে। এদিকে বৃহস্পতিবারই তাঁর বান্দ্রার বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি।

advt 19

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...