Sunday, June 7, 2026

যৌনতায় অভ্যস্তকেও ধর্ষণ গুরুতর অপরাধ: যুগান্তকারী মন্তব্য কেরল হাইকোর্টের

Date:

Share post:

বাবা ধর্ষণ করেছে নিজের মেয়েকে- এই নিকৃষ্টতম ঘটনার মামলায় যুগান্তকারী পর্যবেক্ষণ দিল কেরল হাইকোর্ট (Kerala High Court)। এদিন শুনানিতে বলা হয়েছে, কোনও মহিলা যদি যৌনতায় অভ্যস্তও থাকেন, তাহলেও তাঁকে ধর্ষণের (Rape) অপরাধ লঘু করে দেখা যাবে না। এক ব্যক্তির বিরুদ্ধে কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগের মামলা দায়ের হয়। তার শুনানিতেই ওই মন্তব্য করেন বিচারপতি। আসামীকে ধর্ষণের মামলায় ১২ বছর এবং পকসো (Pacso) আইনে ১৪ বছর কারাবাসের সাজা শুনিয়েছে হাইকোর্ট।

অভিযোগ, সে দিনের পর দিন নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। তার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের দাবি, তার মেয়ে স্বীকার করেছে সে একাধিক ব্যক্তির সঙ্গেই যৌন সম্পর্কে লিপ্ত ছিল। আর সেই সম্পর্কের কারণেই সে অন্তঃসত্ত্বা হয়েছে বলে দাবি করে ওই ব্যক্তি। এর জবাবেই বিচারপতি আর নারায়ণ পিশরাড়ি বলেন, যদি দেখা যায় কোনও মহিলা নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত, তবুও তাঁকে ধর্ষণ করার অপরাধ লঘু করে দেখানো যায় না। সেই সঙ্গে আদালত জানায়, ২০১৩ সালে জন্ম নেওয়া নির্যাতিতার সন্তানের ডিএনএ (Dna) পরীক্ষায় জানা গিয়েছে শিশুটির আসামীই।

শুনানিতে বিচারপতি বলেন, সময় কোনও অরণ্যরক্ষীর চোরাশিকারী হয়ে ওঠা কিংবা সরকারি কোষাগারের রক্ষীর ডাকাতি করার চেয়েও নিকৃষ্ট অপরাধ কোনও বাবার নিজের মেয়ের ধর্ষক হয়ে ওঠা। সন্তানের নিরাপদ আশ্রয় হল বাবা। তাই বাবা যদি নিজের মেয়েকে ধর্ষণ করে তবে তার থেকে নিকৃষ্ট অপরাধ আর কিছু হতে পারে না। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ধর্ষণের মামলায় ১২ বছর এবং পকসো আইনে ১৪ বছর কারাবাসের সাজা শুনিয়েছে কেরল হাইকোর্ট।

আরও পড়ুন- হেলিকপ্টারে উত্তরাখণ্ডের দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখে সাহায্যের আশ্বাস শাহের

 

advt 19

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...