Sunday, May 17, 2026

৯৫ শতাংশ ভারতীয়র পেট্রোলের প্রয়োজনই নেই, বলে দিলেন উত্তরপ্রদেশের এই মন্ত্রী

Date:

Share post:

৯৫ শতাংশ ভারতীয়র (Indians) পেট্রোলের (Petrol) মোটেই প্রয়োজন নেই। শুধুমাত্র হাতে গোনা চার চাকার ব্যবহার। এমনটাই বললেন বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশের (UttarPradesh) মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি (Upendra Tiwari)।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের জালাউনে সংবাদমাধ্যমের সামনে উপেন্দ্র তিওয়ারি বলেন, “বিরোধী দলের এমন কোনো সমস্যা নেই, যা সরকারকে টার্গেট করতে পারে।” এক সাংবাদিককে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আপনি ২০১৪ সালের আগে এবং এখনকার পরিসংখ্যান নিন। মোদিজি এবং যোগীজি সরকার গঠনের পর মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়েছে।”

আরও পড়ুন-যৌনতায় অভ্যস্তকেও ধর্ষণ গুরুতর অপরাধ: যুগান্তকারী মন্তব্য কেরল হাইকোর্টের

মন্ত্রীর কথায়,”এখন হাতে গোনা কয়েকজন লোক আছে যারা চার চাকা ব্যবহার করে এবং পেট্রোলের প্রয়োজন। বর্তমানে ৯৫ শতাংশ লোকের পেট্রোলের প্রয়োজন নেই।” তিনি বলেন, “লখনউয়ের মানুষ প্রতি লিটার পেট্রোল কিনছেন ১০৩টাকা ১৮ পয়সায়। মুম্বইয়ে পেট্রোলের জন্য প্রতি লিটারে ১১২ টাকা ৪৪ পয়সা এবং ডিজেলের জন্য ১০৩টাকা ২৬ পয়সা দিতে হচ্ছে। যা কিনা সর্বোচ্চ।

কয়েকদিন আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি (Rameswar Teli) বলেন, বিনাপয়সায় করোনা টিকা, তাই তেল কিনতে বেশি টাকা তো দিতেই হবে! আর আজ উত্তরপ্রদেশের মন্ত্রী বললেন,৯৫ শতাংশ ভারতীয়র পেট্রোলের প্রয়োজন নেই।

advt 19

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...