Sunday, May 17, 2026

মালিকের ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট চালক, পুলিশি তৎপরতায় উদ্ধার বেশিরভাগ অর্থই

Date:

Share post:

মালিকের ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও গাড়িচালক। শেষমেষ পুলিশি তৎপরতায় গ্রেফতার গাড়িচালক। খোয়া যাওয়া ৫০ লক্ষের মধ্যে উদ্ধার হয়েছে ৪৩ লক্ষ ৫০ হাজার। সৌজন্যে ভবানীপুর থানার পুলিশ। পুরো বিষয়টি টুইট করে জানানো হয়েছে ডিসি সাউথের (DC, South)তরফে।

গাড়ির চালক ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এই বিষয়ে গত ৮ অক্টোবর ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রভাসচন্দ্র পতি নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এরপরেই পুলিশের হাতে ধরা পড়ে গাড়িচালক। খড়দহ থানার পুলিশের সাহায্যে ওই গাড়িচালককে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। পুলিশের জেরায় টাকা চুরির কথা স্বীকার করে নিয়েছে ওই গাড়িচালক। তাঁর সাফাই, মালিকের অত্যাচার সহ্য করতে না পেরেই সে এই কাজ করেছে। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা। বাকি টাকা উদ্ধারের জন্য তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন- ধান্দাবাজ বিজেপির কথায় কান দেবেন না: আসানসোলবাসীর পাশে থাকার বার্তা বাবুলের

 

advt 19

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...